Posted on September 18, 2026 by Syamal Das
স্কুলের বন্যার জলক্লাবে, মন্দিরে ক্লাস মিঠু কর্মকার □ কান্দি — সমস্যা প্রায় ১৪ বছরের। এবছরও বন্যার জল ঢুকেছে স্কুল ঘরে। ছাত্রছাত্রীদের ক্লাস চলছে গ্রামের মন্দির, ক্লাবঘর, কখনো বা ফ্লাডশেল্টারে। কান্দি ব্লকের ৭ নম্বর রাজারামপুর প্রাথমিক বিদ্যালয়ের এমনি দশা। অন্যদিকে ২০০০ সালের বন্যার পর থেকে প্রতিবর্ষায় স্কুল চত্বরে জলমগ্ন হয়ে পড়ছে। এই সময়কালে ছাত্রছাত্রীদের কার্যত ক্লাসরুম থেকে বেরোনো নিষেধ। বড়অগ্রা ব্লকের গোদাপাড়া পুলিয়া উচ্চ বিদ্যালয়ে এবছরও এই নিয়মের কোন ব্যতিক্রম হয়নি। রাজারামপুর প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী রয়েছে ৫৭জন, শিক্ষক রয়েছেন তিনজন। প্রায় ১৪বছর ধরে নিকাশি সমস্যায় ভুগছে স্কুলটি। আগে গ্রামের অধিকাংশ এলাকা থেকে একটি বড় নালার মাধ্যমে বর্ষার জল নিকাশি হতো। কিন্তু